প্রিন্ট এর তারিখ : ১৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে হাম-রুবেলা প্রতিরোধে সাড়ে ৩ লাখ শিশুকে টিকা দেওয়া হবে: সিভিল সার্জন
||
নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে প্রায় সাড়ে তিন লাখ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ তথ্য জানান। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুল ইসলাম।সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও একযোগে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হবে। এ উপলক্ষে জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।তিনি জানান, এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে টিকা দেওয়া হবে। বাড়ি বাড়ি গিয়ে, কমিউনিটি পর্যায়ে এবং নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচি সফল করতে ইসলামিক ফাউন্ডেশন ও তথ্য অফিসের সহযোগিতা চাওয়া হয়েছে।ডা. মুশিউর রহমান আরও বলেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে, যাতে টিকাদান কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ