প্রিন্ট এর তারিখ : ১৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
ফতুল্লার জলাবদ্ধতা ও মা'দক সমস্যায় সমাধান চান রিয়াদ চৌধুরী
||
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় জলাবদ্ধতা ও মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে জেলা পরিষদের প্রশাসকের সহযোগিতা কামনা করেছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ফতুল্লা পারিবারিক মিলনায়তন মাঠে এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এসময় মৃত ব্যক্তিদের গোসলের জন্য নির্দিষ্ট ঘরের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তার দৃষ্টি আকর্ষণ করে রিয়াদ চৌধুরী বলেন, বর্তমান দায়িত্ব পালনে ফতুল্লা এলাকার উন্নয়নমূলক কাজে প্রশাসকের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।তিনি উল্লেখ করেন, ফতুল্লার সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এ সমস্যা সমাধানের প্রত্যাশায় দীর্ঘদিন ধরে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি মাদক ও পরিবেশ দূষণের বিরুদ্ধে কাজ করা ব্যক্তিরাও অংশ নিয়েছেন।রিয়াদ চৌধুরী বলেন, সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে তারা সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবেন।অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন এবং আয়োজন সফল করতে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ