প্রিন্ট এর তারিখ : ১৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
বন্দরে অভিযান পরিচালনা: ধরা পড়লো ও'য়ারেন্টভুক্তসহ ৪ জন
||
নারায়ণগঞ্জের বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) রাতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—নারায়ণগঞ্জ সদর মডেল থানার নতুন সৈয়দপুর এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে জাহিদুল (২৭), একই থানার নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকার আব্দুল সালাম মিয়ার ছেলে ও বন্দর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি বিচ্চি (৩০), লাউসার এলাকার মিজানুর রহমানের ছেলে সন্দেহভাজন আসামি সুজন (২৬) এবং লেজারার্স এলাকার মনির হোসেন মিয়ার ছেলে ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রিফাত (২৪)।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তাদেরকে রোববার (১৯ এপ্রিল) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ