প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ সিটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন সাখাওয়াত হোসেন খান
||
শিশুদের হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম।সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কর্মসূচি সারা দেশের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটির তিনটি অঞ্চলের ২৭টি ওয়ার্ডে একযোগে পরিচালিত হচ্ছে। ১৪ দিনব্যাপী এ টিকাদান কার্যক্রম চলবে।উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ