প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা
||
ভর্তি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখাআজ ২৫ এপ্রিল ২০২৬ (শনিবার) বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার উদ্যোগে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য একটি হেল্প ডেস্ক ও প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।উক্ত কার্যক্রমের মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহায়তা, প্রয়োজনীয় তথ্য প্রদান, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অসুস্থ বা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া পরীক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা বিশ্বাস করে, শিক্ষার্থীবান্ধব ও মানবিক ক্যাম্পাস গড়ে তুলতে শুধু দাবি উত্থাপন নয়, বরং শিক্ষার্থীদের প্রয়োজনের মুহূর্তে পাশে দাঁড়ানোও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক শিক্ষা পরিবেশ এবং মানবিক ক্যাম্পাস বিনির্মাণে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা ধারাবাহিকভাবে কাজ করে যাবে।বার্তা প্রেরক:শেখ সাদিসদস্য সচিব,বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখাযোগাযোগ:০১৯৬১১১৩৬৪৩
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ