প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
আল হেরা প্রি-একাডেমিতে ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণে জামাল সরদার
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জে আল হেরা প্রি-একাডেমিতে ২০২৬ সালের ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইনগর ছোবাহানিয়া স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জামাল সরদার । তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহ দেন।এ সময় আরও উপস্থিত ছিলেন আল হেরা প্রি-একাডেমির প্রতিষ্ঠাতা সেন্টু মিয়া এবং স্কুলের শিক্ষকবৃন্দ।অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও অনুপ্রেরণা জাগায়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ