প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে যুব অধিকার পরিষদ নেতাকে হুমকির অ'ভিযোগ, যুবদল নেতা মশিউর রনির বিরুদ্ধে থানায় জি'ডি
||
ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার যুব অধিকার পরিষদের নেতা সাব্বির হোসেন রাজাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির বিরুদ্ধে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।অভিযোগকারী সাব্বির হোসেন রাজা গণঅধিকার পরিষদের যুব সংগঠন যুব অধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি। তিনি এনায়েতনগর ইউনিয়নের মাসদাইর এলাকার বাসিন্দা।শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় জিডিটি রেকর্ড করা হয় বলে জানান তিনি।জিডিতে উল্লেখ করা হয়, শনিবার দুপুরে বিসিক শিল্পাঞ্চলের ‘সুমন নিটিং’ নামের একটি পোশাক কারখানার ঝুট কিনতে গেলে সাব্বিরকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, যুবদল নেতা রনি তাকে বিসিক এলাকার কোনো কারখানা থেকে ঝুট না কিনতে বলেন এবং এ বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করেন।সাব্বির জানান, স্থানীয় ছাত্রদল নেতা তুহিনকে সঙ্গে নিয়ে তিনি মালিকপক্ষের অনুমতি নিয়েই দীর্ঘদিন ধরে ‘সুমন নিটিং’ থেকে ঝুটের ব্যবসা করছিলেন। আগের মতো এবারও মালামাল কিনতে গেলে প্রথমে রনির অনুসারীরা বাধা দেয়। পরে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল করে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি নিজেই পুনরায় হুমকি দেন বলে দাবি করেন তিনি।এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে থানায় সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান সাব্বির।তবে অভিযোগের বিষয়ে জানতে মশিউর রহমান রনির মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।উল্লেখ্য, এর আগে গত ৯ এপ্রিল ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের পাশে চাঁদনী হাউজিং এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে এক শিশুস
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ