প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
পুরাণ গোগনগরের বেহাল ধসা খেয়াঘাট ,বিকল্প রাস্তা ও সেতুর দাবিতে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আলীরটেক ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল আজিজ রবিবার (২৫ এপ্রিল) বিকালে পুরাণ গোগনগর বাজার পরিদর্শন শেষে আউয়ালের খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।আলীরটেক ইউনিয়নের কৃতি সন্তান,বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক, উচ্চ শিক্ষিত ও শিক্ষা অনুরাগী আব্দুল আজিজ ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের নানাবিধ সমস্যা সমাধানে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছেন বলে এলাকাবাসী জানান।স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে পুরাণ গোগনগর, কুঁড়েরপাড়, গঞ্জকুমারিয়া, আলীরটেক, চর আলীরটেক,মাজের চর ও কুঁক্রের চর এলাকার প্রায় ১০ হাজারেরও বেশি মানুষের জীবিকা,উন্নত চিকিৎসা সেবা ও দৈনন্দিন যাতায়াতের জন্য ডিক্রির চর খেয়াঘাট ব্যবহার করতে হয় । এতে তাদের বাড়তি সময় ও অতিরিক্ত ভাড়া ব্যয় করতে হয়।স্থানীয়দের মতে, যদি পূরণ গোগনগরের বেহাল দশা খেয়াঘাট ও এর পাশের বিকল্প সড়কটি সংস্কার ও উন্নয়ন করা হয়, তাহলে এসব এলাকার মানুষ সহজেই বিকল্প পথে সরাসরি দৈনন্দিন প্রয়োজন মেটাতে নারায়ণগঞ্জ যাতায়াত করতে পারবেন। ফলে ডিক্রির চর ঘাটের ওপর নির্ভরতা কমবে, যাতায়াত ব্যয় হ্রাস পাবে এবং মূল্যবান সময় সাশ্রয় হবে।পরিদর্শনকালে আব্দুল আজিজ বলেন, যদি যথাযথ কর্তৃপক্ষ ও মাননীয় এমপি মহোদয় এ বিষয়ে গুরতপর্ণ ভূমিকা পালন করেন এটি হাজারো মানুষের দীর্ঘ দিনের ভূগান্তি দূর করে জনমনে বড় স্বস্তি বয়ে আনবে। পাশাপাশি তিনি আউয়ালের খেয়াঘাট এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণেরও জোরালো দাবি জানান।তিনি বলেন, খেয়াঘাট,সেতু ও সড়ক উন্নয়ন বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে।এ সময় স্থানীয় জনগণ তাদের প্রাণের দাবি দ্রুত খেয়াঘাট ও সড়ক সংস্কার করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আউয়ালের খেয়াঘাটে সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ