প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
আদর্শ নেতৃত্ব গড়তে ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা নিতে হবে: আবদুল জব্বার
||
নারায়ণগঞ্জের বন্দরে সদস্য শিক্ষা শিবিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, আগামী দিনের আদর্শ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে ছাত্রসংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা অঞ্চল দক্ষিণের উদ্যোগে বন্দর থানার একটি অডিটোরিয়ামে আয়োজিত দুই দিনব্যাপী সদস্য শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ছাত্রশিবিরকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্ব তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বর্তমান সমাজ নানা সংকটে জর্জরিত উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব। আর সেই নেতৃত্ব তৈরির কারিগর হতে পারে ছাত্রশিবির।শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবদুল জব্বার বলেন, পড়ালেখার পাশাপাশি চরিত্র গঠন, নৈতিক শিক্ষা এবং সামাজিক দায়িত্ববোধের চর্চা জরুরি। আদর্শিক ভিত্তি ছাড়া কোনো নেতৃত্ব দীর্ঘস্থায়ী হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।তিনি আরও বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ