প্রিন্ট এর তারিখ : ২৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
আলীরটেক-ছমিরনগর সংযোগ সেতু নির্মাণে অগ্রগতি: সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়ন নিয়ে মতবিনিময় সভা
||
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত চর আলীরটেক-ছমিরনগর সংযোগ সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশা প্রণয়নকে কেন্দ্র করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সেতু সংলগ্ন এলাকায় আয়োজিত এ সভায় স্থানীয় সাধারণ জনগণ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় Institute of Water Modelling (IWM)-এর প্রতিনিধিরা অংশ নিয়ে পানি ও মাটির গুণগত মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন এবং স্থানীয়দের মতামত শোনেন।এসময় এলাকাবাসী তাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। জানা যায়, প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে। বর্তমানে ব্যবহৃত অস্থায়ী সাঁকোটি বর্ষা মৌসুমে ভেঙে ফেলা হয়, ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে।স্থানীয়রা আরও জানান, সাঁকোর অপর পাশে মাদ্রাসা, স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। এমনকি কোনো মৃত্যুর ঘটনায় লাশ বহনের মতো পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মানবিক সংকটও তৈরি হয়।বর্তমান বাঁশের সাঁকো এলাকাবাসীর দাবি, দ্রুত সেতুটি নির্মাণ করা হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং হাজারো মানুষ উপকৃত হবে।উল্লেখ্য, এর আগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন সেতু নির্মাণস্থল পরিদর্শন করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ