প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
নতুন স্বৈরাচার মেনে নেবে না জনগণ: নারায়ণগঞ্জে মাওলানা আবদুল জব্বার
||
ছাত্র-জনতার ত্যাগ ও রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান রাষ্ট্রব্যবস্থাকে জনগণের ম্যান্ডেট অনুযায়ী পরিচালনার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেট নিয়ে কোনো ধরনের গড়িমসি বা তালবাহানা দেশের মানুষ মেনে নেবে না।তিনি বলেন, “ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে এই রাষ্ট্রব্যবস্থা দাঁড়িয়েছে। তাই জনগণের দেওয়া রায় বাস্তবায়নে কোনো প্রকার টালবাহানা গ্রহণযোগ্য নয়।”মাওলানা আবদুল জব্বার আরও বলেন, দেশের মানুষ আর কোনো নতুন স্বৈরাচার দেখতে চায় না। কেউ যদি পুনরায় স্বৈরাচারী আচরণের দুঃসাহস দেখায়, তাহলে জাগ্রত জনগণ তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।তিনি বলেন, “নব্য স্বৈরাচারের কোনো স্থান এ দেশে নেই। যারা নতুন করে স্বৈরাচার কায়েমের চেষ্টা করবে, জনগণ তাদের লাল কার্ড দেখাতে দ্বিধা করবে না।”মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন থানার আমীর ও সেক্রেটারিগণ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ