প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে ঝোপঝাড় থেকে পুলিশের লুট হওয়া পি'স্তল-গু'লি উদ্ধার
||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার আরপিও অবদা কলোনি এলাকার মনোয়ারা জুট মিলের প্রবেশপথসংলগ্ন ঝোপঝাড় থেকে এসব উদ্ধার করা হয়।র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে জানতে পারে, ওই এলাকায় স্কচ টেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু পড়ে আছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।অভিযানের সময় ঝোপঝাড়ের ভেতর থেকে স্কচ টেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে খুলে দেখা যায়, সেখানে একটি ৭.৬২ সেমি অটোমেটিক ‘৫৪ চায়না’ পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়।র্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া আলামতের অংশ হতে পারে।উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ