প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ বাছাই পর্বে জমজমাট ওসমানী স্টেডিয়াম
||
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর আওতায় ৮টি ভিন্ন ভিন্ন খেলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে এ বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং জেলা ক্রীড়া সংস্থা, নারায়ণগঞ্জের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বাছাই পর্বে বিভিন্ন খেলায় অংশ নিতে আগ্রহী ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য খেলোয়াড় নির্বাচন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।আয়োজকরা জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ তরুণ ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ এবং জেলা পর্যায়ে শক্তিশালী দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ