প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
তফসিলের আগেই মুক্তির ইঙ্গিত, নির্বাচনী ছকে সক্রিয় আইভী সমর্থকেরা
||
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মুক্তি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুটি মামলায় জামিন পাওয়ার পর তার রাজনৈতিক অঙ্গনে ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সমর্থকরা।আগামী ৩ মে শেষ শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। ওই দিনই আইভীর মুক্তি হতে পারে—এমন জল্পনা এখন নগরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকা এই সাবেক মেয়রের মুক্তি সামনে রেখে তার অনুসারীরা ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতির ছক কষতে শুরু করেছেন বলে জানা গেছে।বিশেষ করে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে আইভীপন্থি নেতাকর্মীরা আবারও মাঠে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছেন। তাদের ধারণা, তফসিল ঘোষণার আগেই আইভী মুক্ত হলে নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে।রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে আইভী একটি গুরুত্বপূর্ণ নাম। তার মুক্তি শুধু সমর্থকদের জন্য নয়, পুরো নির্বাচনী পরিবেশেই নতুন মাত্রা যোগ করতে পারে। বর্তমানে তাই ৩ মে’র শুনানিকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ