প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
বন্দরে ৩০ কেজি গাঁ'জাসহ নারী মা'দক কারবারি গ্রে'প্তার
||
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ খাদিজা আক্তার (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১ মে) সকাল ৭টার দিকে প্রধান ফিলিং স্টেশনের সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তার খাদিজা ফতুল্লার মাসদাইর এলাকার ঘোষবাগ জামালের গ্যারেজ সংলগ্ন এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। নারী কনস্টেবলের সহায়তায় খাদিজাকে আটক করা হলে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা অনুযায়ী মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাদিজা স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় গাঁজা সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা ও বন্দর থানায় অন্তত তিনটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ