প্রিন্ট এর তারিখ : ০৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
টিফিনে বের হয়ে নিখোঁজ ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তাফসির
||
নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় তাফসির (৪র্থ শ্রেণির শিক্ষার্থী) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সে আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের ছাত্র।জানা যায়, আজ দুপুরে স্কুল থেকে টিফিন খেতে বের হওয়ার পর তাফসির আর বাসায় ফিরে যায়নি এবং স্কুলেও আর উপস্থিত হয়নি। নিখোঁজের সময় তার পড়নে স্কুল ড্রেস ছিল।নিখোঁজ তাফসিরের ঠিকানা পূর্বগোপালনগর, বক্তাবলী। তার পরিবারের সদস্যরা সন্তানের সন্ধানে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে: ০১৯৩০০৬৫২০৭
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ