প্রিন্ট এর তারিখ : ০৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
নির্ধারণ হলো জ্বালানি তেলের নতুন দাম
||
মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে টানাপোড়েনের মধ্যেই আন্তর্জাতিক বাজারে আবারও কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম। সম্ভাব্য কূটনৈতিক সমাধানের ইঙ্গিত দেওয়ায় বাজারে এই প্রভাব পড়েছে বলে জানা গেছে।বুধবার (৬ মে) ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৮ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়ায় ১০০ দশমিক ৬০ ডলারে। সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার কারণে তেলের দাম ৬ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির ইঙ্গিত দিয়ে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের একটি কর্মসূচি সাময়িক স্থগিতের কথা জানান। এই কর্মসূচির আওতায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তা দেওয়ার পরিকল্পনা ছিল। তার এই ঘোষণার পরই তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে।বিশ্বের একটি বড় অংশের তেল ও গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এর আগে ওই পথে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাজারে অস্থিরতা দেখা দেয়।বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জাগালেও এখনই বড় পরিবর্তনের নিশ্চয়তা দিচ্ছে না। বিনিয়োগ বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক বাণিজ্য ফের চালু হবে কি না—এটাই এখন বাজারের প্রধান নজর।এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে এবং তারা এখন শান্তিপূর্ণ সমাধানেই আগ্রহী। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ