প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান, ৭ দালাল গ্রে'ফতার
||
নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালালচক্রের ৭ সদস্যকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে র্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র্যাব ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।আটক ব্যক্তিরা হলেন— বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫) ও তানভীর মাহতাব (৩৩)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক সাতজনের মধ্যে চারজনকে ১০ দিনের এবং বাকি তিনজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ