প্রিন্ট এর তারিখ : ০৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পিংয়ের আয়োজন করেছে কাশিপুর আলোকিত সোসাইটি
||
মানবিক ও সচেতনতামূলক উদ্যোগ হিসেবে ফতুল্লার কাশিপুরে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পিংয়ের আয়োজন করেছে “কাশিপুর আলোকিত সোসাইটি”।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, “মানবতার সেবায় আমাদের ছোট্ট প্রয়াস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ক্যাম্পিংয়ে যে কেউ বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ পরীক্ষা করতে পারবেন। একই সঙ্গে রক্তদানে সচেতনতা বৃদ্ধি ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়েছে।ক্যাম্পিংটি অনুষ্ঠিত হবে ফতুল্লার টাওয়ার সংলগ্ন মাঠে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে আয়োজকরা।এ উদ্যোগে অংশ নিয়ে নিজের রক্তের গ্রুপ জানার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে কাশিপুর আলোকিত সোসাইটি
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ