প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
বন্দর থানা জাতীয়তাবাদী চালক দলের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক নিরব
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের বন্দর থানায় ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার চালক দল’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত এবং শক্তিশালী করার লক্ষ্যে ১২১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত এই কমিটিতে শাহেন শাহ্ আহাম্মেদ-কে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। এছাড়া সম্মানিত উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ফরিদ আহমেদ ও মো. হুমায়ুন কবির।নবগঠিত কমিটির পদাধিকারীগণ ঘোষিত ৩০ সদস্যের কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন নিম্নোক্ত নেতৃবৃন্দ।এতে সভাপতি পদে মো. রাসেল,সিনিয়র সহ-সভাপতি মো. রাশেদ,সাধারণ সম্পাদক পদে মো. শাহীন গাজী নিরব,সাংগঠনিক সম্পাদক পদে মো. আঃ জব্বারঅর্থ বিষয়ক সম্পাদক হিসেবে মো. ইকবাল হোসেনদপ্তর সম্পাদক পদে মো. জাকির হোসেন।এছাড়া কমিটিতে ১০ জন সহ-সভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৩ জন সহ-সাংগঠনিক সম্পাদকসহ প্রচার ও সহ-প্রচার সম্পাদক পদায়ন করা হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার চালক দল, নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি কাজী সাইদুর রহমান প্রিন্স এবং সাধারণ সম্পাদক শাহারিয়া চৌধুরী ইমন এই নতুন কমিটির অনুমোদন পত্রে স্বাক্ষর করেন।নতুন কমিটির নেতৃবৃন্দ জানান,পরিবহন চালকদের ন্যায্য অধিকার রক্ষা এবং সংগঠনের আদর্শকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এই কমিটি গঠনের মাধ্যমে বন্দর থানায় সংগঠনের কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে।কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা দেখা গেছে এবং নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সাধারণ চালক ও স্থানীয় শুভানুধ্যায়ীরা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ