প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন কাউন্সিলর প্রার্থী ইরফান ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬ নং ওয়ার্ডের বিহারী পট্টি ছোট মসজিদ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত শিশু জিহাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইরফান ভূঁইয়া।জানা যায়, দুর্ঘটনায় আহত হওয়ার পর শিশু জিহাদের চিকিৎসার জন্য ইরফান ভূঁইয়া তার প্রতিনিধি টিমের মাধ্যমে পরিবারের হাতে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় তিনি আহত শিশুর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন।স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তারা ইরফান ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইরফান ভূঁইয়া বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আহত শিশু জিহাদের সুচিকিৎসার জন্য যা প্রয়োজন, তা করার চেষ্টা থাকবে।”
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ