প্রিন্ট এর তারিখ : ১৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬
নাসিকের ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা আক্তারের অবৈধ হাট
নিজস্ব প্রতিবেদক ||
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন এল্কাায় অবৈধ পশুর হাট বসার খবর পাওয়া গেছে। যা সাধারণ মানুষের ভোগান্তি ও যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মাঝে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের পুবালী ফ্যাক্টরী সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পাড় বালুর মাঠে প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার বাহিনীর বিরুদ্ধে। সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিআইডব্লিউর জায়গায় ইজারা না নিয়ে বিএনপি নেতা আক্তারও মন্টুর নেতৃত্বে অবৈধ ভাবে কোরবানির পুশুর হাট বসানো হয়েছে। অভিযোগ উঠেছে সিটি করপোরেশন থেকে মোটা অংকের টাকার বিনিময়ে গোপন ভাবে ইজারা নেয়ার জন্য পায়তারা করে যাচ্ছে আক্তার।কিন্তু নাসিক কর্মকর্তার সম্পষ্ট বার্তা অবৈধ ভাবে কোন পশুর হাট বসাতে পারবে না । অবৈধ হাটের বিরুদ্ধে ব্যবস্তা নেয়া হবে। ১৮ নম্বর ওয়ার্ডে অবৈধ পশুর হাট বসানো নিয়ে বিএনপি নেতা আক্তার মন্টু বাহিনীর বিরুদ্ধে ক্ষোভের ঝর উঠেছে এলাকার মানুষের মাঝে। জেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে এই হাট বসানোয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যা নিয়ে এলাকার মানুষের সাথে আক্তার বাহিনীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের অভিযোগ, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন ও যুবদল নেতা মন্টুর নেতৃত্বে এই অবৈধ হাট বসানো হয়েছ। উঠেছে, বিআইডব্লিউটিএ কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে মোটা অংকের অর্থের বিনিময়ে এই প্রক্রিয়া চালানো হচ্ছে।এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই হাটের কোনো বৈধ অনুমোদন দেওয়া হয়নি। অনুমোদন ছাড়াই হাটের কার্যক্রম চালিয়ে যাওয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই এলাকায় একাধিক হাট ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কতুবুল আলম বলেন, সিটি করপোরেশনের কোন এলাকায় ইজারা ব্যতিত কোন অবৈধ পশুর হাট বসাতে পারবে না। আমরা তার বিরুদ্ধে একশনে যাচ্ছি। এছাড়া গোপনে পশুর হাট ইজারা নেয়ার কোন সুযোগ নেই। হাটের শিডিউল বিক্রির পরে যারা বেশি রেট দিয়ে ইজারা পাবে সেই হাট চালাবে। তাছাড়া এই হাটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয় নাই। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশ্সাক এ্যাড. সাখাওয়াত হোসেন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনকল রিসিভ করেন নাই। এ বিষয়ে জানতে গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এবং অবৈধ হাট বন্ধে জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ জনগণ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ