প্রিন্ট এর তারিখ : ১৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
নারায়ণগঞ্জে শুরু হলো ‘ভূমিসেবা মেলা ২০২৬’
||
দেশব্যাপী আয়োজিত ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর অংশ হিসেবে নারায়ণগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, জেলার বিভিন্ন সহকারী কমিশনার (ভূমি), সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ভূমিসেবা গ্রহীতা ও সংশ্লিষ্ট অংশীজনরা।মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্য প্রদান করা হচ্ছে। সেবাগ্রহীতারা সরাসরি স্টলে গিয়ে ভূমি-সংক্রান্ত প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে আয়োজকরা।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে। সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় যৌথভাবে এ আয়োজন বাস্তবায়ন করছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ