প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
বক্তাবলীতে অবৈধ পশুর হাটে তদন্তে গিয়েও আইগত পদক্ষেপ গ্রহণ করেননি ইউএনও
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ সদর উপজেলার পূর্ব গোপালনগর এলাকায় বিএনপি নেতাদের অবৈধ পশুর হাটে উপজেলা প্রশাসন তদন্তে গেলেও তাৎক্ষনিক ভাবে বন্ধ করার কোন সিদ্ধান্ত নেয়নি। অবৈধ হাটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন তদন্তে যাওয়ার পর তাকে ম্যানেজ করার চেষ্টা চালাতে দেখা যায়। তবে স্থানীয় বিএনপি নেতারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ ভাবে কোরবানির পশুর হাট বসালেও উপজেলা প্রশাসন জোড়ালো পদক্ষেপ গ্রহণ না করায় পাশের হাটের ইজারাদারগণ ক্ষোভ প্রকাশ করেন। বুধবার (২০ মে) বিকালে বক্তাবলী নদীর পূর্ব পাড়ে পূর্ব গোপালনগর এলাকায় অবৈধ পশুর হাটে তদন্তে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন। অভিযোগ সূত্রে জানা যায়, বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকায় একটি গর্ত বালু ভরাট করে অবৈধ ভাবে কোরবানির পশুর হাট বসায় কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতা মঈনুল ইসলাম রতন, ফরিদ আহমেদ শিপন, কবির প্রধান সহ আরো অনেকে। তারা নাম মাত্র আবেদন করে সরকারি শিডিউল ছাড়াই সরকারি নিয়মকে তোয়াক্কা না করে গরুর হাট বসিয়ে জমিয়ে তুলেছে। আর লাখ লাখ সরকারি খাতে টাকা জমা দিয়ে ইজারা নিয়ে বৈধ ভাবে হাট বসিয়েছে। অবৈধ পশুর হাটের কারণে বৈধ ইজারাদাররা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে আশঙ্কা করছে। অভিযোগ উঠেছে যেসকল বিএনপি নেতারা অবৈধ পশুর হাট বসিয়েছে তারা জেলা ও উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে হাটটি চালানোর অপচেষ্টা করছে। নতুবা উপজেলা প্রশাসন অবৈধ পশুর হাটে তদন্তে গিয়ে জমজমাট হাটের দৃশ্য দেখতে পেলেও আইনগত কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে অন্য বৈধ ইজারাদাররা এমন অভিযোগ করেন। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন জানান, বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকায় অবৈধ ভাবে কোরবানির পশুর হাট বসানোর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আসি। তারা শুধু মাত্র আবেদন করে সরকারি নিয়মের বাইরে গিয়ে হাট বসিয়েছে। বিষয়টি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ