প্রিন্ট এর তারিখ : ২১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
বক্তাবলীর বিএনপির যোগ্য চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান ফকির
ফাহাদ মিয়া , স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মতিউর রহমান ফকির। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলের দুঃসময়ে সক্রিয় ভূমিকা, শিক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে জানা গেছে।রাজনৈতিক জীবনের শুরু থেকেই জাতীয়তাবাদী আদর্শে সক্রিয় ছিলেন মতিউর রহমান ফকির। ১৯৯৮ সালে তিনি বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও ফতুল্লা থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২২ সাল থেকে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, ২০২৩ সাল থেকে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০২৫ সালের জুন মাস থেকে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।শিক্ষাজীবনেও তিনি ছিলেন সফল। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (বি.এস.এস) ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক অঙ্গনে একজন শিক্ষিত, মার্জিত ও ক্লিন ইমেজের নেতা হিসেবে তার আলাদা পরিচিতি রয়েছে।দলীয় সূত্রে জানা যায়, বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রতিটি ধাপে মাঠে সক্রিয় ছিলেন মতিউর রহমান ফকির। বিশেষ করে ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির ঐতিহাসিক মহাসমাবেশকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হওয়া গ্রেফতার অভিযানে ডিবি পুলিশ তাকে আটক করে। পরে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এমনকি রমজান মাস ও ঈদের সময়ও তাকে কারাগারে থাকতে হয়েছে বলে জানা যায়।স্থানীয় নেতাকর্মীদের মতে, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনামলে বক্তাবলী ইউনিয়নে বিএনপির রাজনীতি সচল রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মামলা, হামলা, রাজনৈতিক চাপ ও নানা নির্যাতনের মুখেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। বরং কঠিন সময়েও সংগঠনকে ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার চেষ্টা চালিয়ে গেছেন।রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন মতিউর রহমান ফকির। তিনি লক্ষিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বক্তাবলীর জনপ্রিয় সামাজিক সংগঠন “বক্তাবলী ওয়েলফেয়ার এসোসিয়েশন”-এর দীর্ঘদিনের সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষা, সামাজিক উন্নয়ন, জনসচেতনতা ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ইতোমধ্যেই বক্তাবলীবাসীর আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়দের অভিমত।স্থানীয় বিএনপির অনেক নেতাকর্মী মনে করেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, রাজনৈতিক ত্যাগ, শিক্ষাগত যোগ্যতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক মতিউর রহমান ফকিরকে বক্তাবলী ইউনিয়নে বিএনপির একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সামনে নিয়ে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ