প্রিন্ট এর তারিখ : ২৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬
ফতুল্লা থানা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জাহিদ, সদস্য সচিব আলভী
নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার আওতাধীন ফতুল্লা থানা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ জাহিদ আহমেদকে আহ্বায়ক এবং মোঃ আলভী ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।সোমবার (২৫ মে) সংগঠনের মহানগর শাখার সভাপতি আখতারুজ্জামান রাজু ও সাধারণ সম্পাদক কাউসার আহমেদ শিমুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ঘোষিত কমিটিতে মোঃ শাহিন আহমেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মারুফ আহমেদ, মোঃ আরাফাত ইসলাম, মোঃ রাকিব ইসলাম, মোঃ ইয়াসিন, মোঃ রাসেল, মোঃ শামীম ইসলাম, মোঃ পাপন ইসলাম, মোঃ মাসুম আহমেদ, মোঃ লিমন ইসলাম, মোঃ আরিফ ইসলাম ও মোঃ সিহাব ইসলাম।অন্যদিকে যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মোসাঃ নুপুর, মোঃ রাহাত আহমেদ, মোঃ শাওন ইসলাম, মোঃ জিহাদ হোসেন, মোঃ বাবু খান, মোঃ রাসেল আহমেদ, মোঃ মাহিন সরদার, মোঃ নাসিম ইসলাম, মোঃ লিখন আহমেদ, মোঃ ফারদিন ইসলাম, মোঃ হাবিব শরীফ ও মোঃ নাঈম ইসলাম।এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নিরব আহমেদ, মোঃ আবির ইসলাম, মোঃ নাজমুল হাসান, মোঃ মনির ইসলাম ও মোঃ সায়েম আহমেদ।প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ জানান, আগামী তিন মাসের জন্য অনুমোদিত এ কমিটি ফতুল্লা থানা এলাকায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদারে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ