প্রিন্ট এর তারিখ : ২৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬
১নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে ঘিরে ১নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাধারণ ভোটার ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক জনপ্রিয় ও আলোচিত নাম হিসেবে উঠে এসেছেন শহীদুল ইসলাম। পাগলাবাড়ি, মুজিববাগ, আলামিন নগর, হিরাঝিল এবং পাইনাদী নতুন মহল্লাসহ পুরো ওয়ার্ড এলাকায় তাঁর পক্ষে এক অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে।স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে অত্র এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি, সততা ও ন্যায়পরায়ণতার কারণে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি।ওয়ার্ডের দীর্ঘদিনের বাসিন্দারা জানান, শহীদুল ইসলাম অত্যন্ত ভালো মানুষ, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি এবং তরুন সমাজসেবক।এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, বর্তমানে আমাদের সমাজ মাদক, সন্ত্রাস, চোর-ডাকাত ও ছিনতাইকারীর উপদ্রবে জর্জরিত। সাধারণ মানুষের নিরাপত্তা আজ হুমকির মুখে। এই সব সামাজিক ব্যাধি ও অপরাধের মূল উৎপাটন করতে শহীদুল ইসলামের মতো একজন সাহসী, যোগ্য ও সৎ মানুষের নেতৃত্বে আসা অত্যন্ত জরুরি।এলাকাবাসী আরও বলেন, ১নং ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং একটি শান্তিময়, বৈষম্যহীন ও মাদকমুক্ত আদর্শ ওয়ার্ড গড়তে শহীদুলের কোনো বিকল্প নেই। একজন জনবান্ধব অভিভাবক হিসেবে আগামী নির্বাচনে তাঁকে জয়যুক্ত করতে ইতিমধ্যেই সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ