প্রিন্ট এর তারিখ : ২৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
ঈদুল আযহা উপলক্ষে এনায়েতনগর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা এইচ. এম. আবির হাওলাদারহাওলাদার
নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এনায়েতনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এনায়েতনগর ইউনিয়ন শাখার সভাপতি ছাত্রনেতা এইচ. এম. আবির হাওলাদার।বুধবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, তাকওয়া ও মানবতার মহান শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়। এই উৎসব কেবল আনন্দের নয়, বরং আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করারও এক অনন্য উপলক্ষ।তিনি বলেন, “ইসলামের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে। তাই আসুন, আমরা সবাই হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করি।”ছাত্রনেতা এইচ. এম. আবির হাওলাদার আরও বলেন, “আমি এনায়েতনগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সবাই যেন নিরাপদ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারেন—সেই প্রত্যাশা করছি।”তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে বলেন, “মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশকে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধিতে ভরে দিন।”সবশেষে তিনি এনায়েতনগর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন—“সবাইকে ঈদ মোবারক।”
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ