প্রিন্ট এর তারিখ : ২৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
আলীরটেক ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আল ইসলাম
নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলীরটেক ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আল ইসলাম।তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ মানেই আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা। পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। আমি আলীরটেক ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ।”তিনি আরও বলেন, আলীরটেক ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি সবসময় জনগণের পাশে থাকতে চান। তরুণ সমাজ, মুরব্বী ও সাধারণ মানুষের সহযোগিতায় একটি সুন্দর ও উন্নয়নমুখী আলীরটেক গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।স্থানীয়দের মতে, তরুণ ও শিক্ষিত মুখ হওয়ায় ইতোমধ্যেই সাধারণ মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছেন এডভোকেট আল ইসলাম। পবিত্র ঈদুল আজহা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এ কামনাও করেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ