প্রিন্ট এর তারিখ : ৩০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানালেন সোহেল মাহমুদ
নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান –এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করেছেন কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহমুদ।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক সাহসী সৈনিক। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ, সততা ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার দেখানো পথ অনুসরণ করে দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।এ সময় সোহেল মাহমুদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় তরুণ সমাজসেবক হিসেবে পরিচিত সোহেল মাহমুদ ইতোমধ্যে কাশীপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নিয়ে সাধারণ মানুষের মাঝে সুনাম অর্জন করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকার উন্নয়ন, সুশাসন ও জনসেবার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ