প্রিন্ট এর তারিখ : ০১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইয়ানবী মেম্বারের উদ্যোগে দোয়া ও তবারক বিতরন
নিজস্ব প্রতিবেদক ||
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও তবারক বিতরনের আয়োজন করেছে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইয়ানবী মেম্বার। ৩১ মে রবিবার সকালে মুছাপুর ইউনিয়নের হরিবাড়ি এলাকায় এসবের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ - ৫ আসনের এমপি এড. আবুল কালাম।বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খাঁন টিপু ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা উপস্থিত ছিলেন। এছাড়াও মুছাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শীর্ষ নেতৃবৃন্দ এবং এলাকার ময়মুরুব্বি ও গন্যমান্য ব্যক্তিরা দোয়ায় অংশ নেন। দোয়ায় শহীদ জিয়া ও প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়, পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।দোয়া শেষে এলাকার গরীব, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে তবারক হিসেবে খিচুরী বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ