প্রিন্ট এর তারিখ : ০৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর নতুন চাপ: তারিকুল সুজন
||
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল সুজন বিদ্যুতের নতুন মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।বুধবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও নানা অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষ যখন কঠিন সময় পার করছে, তখন বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ, গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ এবং সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ৫২ পয়সা এবং পাইকারি পর্যায়ে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি পাবে। চলতি জুন মাস থেকেই নতুন এই মূল্যহার কার্যকর হবে।বিবৃতিতে তারিকুল সুজন বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি শুধু গ্রাহকের বিল বাড়াবে না, বরং বিদ্যুৎনির্ভর শিল্প ও উৎপাদন খাতের ব্যয়ও বাড়িয়ে দেবে। এতে বিভিন্ন পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, কৃষি খাতেও অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। ফলস্বরূপ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুতের ঘোষিত মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ