প্রিন্ট এর তারিখ : ০৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
সেলিম ওসমানকে গ্রে'প্তার না করলে বিএনপিই ধরে আনবে: টিপু
||
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে প্রশাসনের কাছে সোপর্দ করবে।বুধবার (৩ জুন) দুপুরে নগরীর বরফকল মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করেন বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ।বক্তব্যে টিপু অভিযোগ করেন, ওসমান পরিবারের সদস্যরা এখনো নারায়ণগঞ্জে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, ঈদুল আজহার দিনও সেলিম ওসমান উইজডমে এসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।টিপু আরও বলেন, সেলিম ওসমানকে গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে নিয়ে আসবে। একই সঙ্গে তিনি দাবি করেন, নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।সভায় তিনি নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকমুক্ত রাখার আহ্বান জানিয়ে প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ