প্রিন্ট এর তারিখ : ০৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বক্তাবলীতে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।৪ জুন (বৃহস্পতিবার) বক্তাবলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করে ৬নং ওয়ার্ড বিএনপি।নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর নির্দেশনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়া মাদবর, বক্তাবলী ইউনিয়নের সাবেক কৃষকদল সভাপতি রহমত উল্লাহ, সাবেক ছাত্রদল নেতা ঈমান হোসেন, বিএনপি নেতা দুলাল, সমাজসেবক আলামিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।আয়োজকরা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ফ্রি চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে।চিকিৎসা সেবা নিতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য রোগী অংশগ্রহণ করেন। চিকিৎসা গ্রহণকারী অনেকেই এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ