প্রিন্ট এর তারিখ : ০৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
না:গঞ্জে গ্রেফতারেও থামছে না আজমেরি ওসমান সমর্থকদের মিছিল
নিজস্ব প্রতিবেদক ||
মামলা, গ্রেফতার ও কারাবাসের আশঙ্কা সত্ত্বেও নারায়ণগঞ্জে থামছে না নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি পদপ্রার্থী আজমেরি ওসমানের সমর্থকদের মিছিল। সময়ের সঙ্গে সঙ্গে রাজপথে তাদের উপস্থিতি আরও দৃশ্যমান হচ্ছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে ঝটিকা মিছিল করছেন একদল নেতাকর্মী। শুরুতে সীমিত সংখ্যক কর্মী-সমর্থকদের অংশগ্রহণ থাকলেও ধীরে ধীরে এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে বলে ভিডিওগুলোতে দেখা যায়।ঈদুল আজহার পর থেকে সংগঠনটির তৎপরতা আরও বেড়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। বিভিন্ন স্থানে হঠাৎ করে মিছিল করে দ্রুত স্থান ত্যাগ করার কৌশলও লক্ষ্য করা যাচ্ছে।ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী রাশেদুল হকের নেতৃত্বে এসব মিছিল অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করা হচ্ছে। এছাড়া মিছিলগুলো আজমেরি ওসমানের নির্দেশনায় পরিচালিত হচ্ছে বলেও সংশ্লিষ্টদের বক্তব্যে উল্লেখ করা হয়েছে।এদিকে, ধারাবাহিক এসব কর্মসূচি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ