প্রিন্ট এর তারিখ : ০৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
বক্তাবলীতে বিএনপির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত
||
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা বক্তাবলী ইউনিয়নে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।বৃহস্পতিবার (৪ জুন) কানাইনগর বেকারী মোড় এলাকায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দিনব্যাপী এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব এবং ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর নির্দেশনায় এবং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয়।আয়োজকরা জানান, গ্রামীণ এলাকায় অনেক মানুষ সহজে চক্ষু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। শহরে গিয়ে চিকিৎসা নেওয়াও অনেকের জন্য কষ্টসাধ্য। এসব বিষয় বিবেচনায় রেখে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এ ফ্রি চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।বাদশা মিয়া বলেন, “গ্রামাঞ্চলের মানুষ অর্থ থাকলেও সহজে চিকিৎসা সুবিধা পায় না। তাই সাধারণ মানুষের সেবার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকায় অসংখ্য মানুষ এখানে এসে চিকিৎসা নিয়েছেন।”এ সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি নেতা দুলাল হোসেন, কৃষকদলের সাবেক সভাপতি রহমত উল্লাহ, সাবেক ছাত্রদল নেতা ঈমান হোসেন, সমাজসেবক আলামিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ