প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
আলীরটেকের কুড়েরপাড়ে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ফাহাদ মিয়া , স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় যুব সমাজ ও সাধারণ মানুষকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এবং মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৪ জুন) বাদ আসর কুড়েরপাড় কাঠেরপুল সংলগ্ন এলাকায় স্থানীয় জনগণের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা মাদকের বিস্তার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক ও তাতীবাড়ি পঞ্চায়েত প্রধান নজরুল ইসলাম, আব্দুল মান্নান মেম্বার, রওশন আলী মেম্বার, শুক্কুর মেম্বার, আলী আকবর মাস্টার, আমজাদ হুসাইন হেডমাস্টার, আতাউর রহমান মাস্টার, আব্দুল হাই মাদবর, আলহাজ আব্দুল আউয়াল, আলহাজ আবুল হোসেন সরকার, নুরউদ্দিন মাদবর, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, অহিদ মাদবর, নাজির মাদবর, মাসুম মিয়া মাদবর, শাকিল মাস্টার, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ও অ্যাডভোকেট আল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন হাজী মোস্তফা, এনসিপি নেতা মিরাজ হোসেন, জামায়াত নেতা সাধন মোল্লা, এনসিপি নেতা রিপন, ইমামুলসহ কুড়েরপাড় প্রবাসী ঐক্য সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।সমাবেশ শেষে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ