প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
দলের সবচেয়ে কঠিন সময়ে আইভীকে ‘ডিসওন’ করেছিল আওয়ামী লীগ: আফজাল হোসেন পন্টি
ফাহাদ মিয়া , স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেছেন, যে সময়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রতি দলীয় সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক সেই সময়ই আওয়ামী লীগ তাকে কার্যত ‘ডিসওন’ করেছিল।শনিবার (৬ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা উল্লেখ করেন।আফজাল হোসেন পন্টি লিখেন, ২০১১ সালের সিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার পর যদি আইভী পরাজিত হতেন, তাহলে তার রাজনৈতিক পরিণতি কতটা ভয়াবহ হতে পারত, তা পরবর্তীতে দলীয় নেতাদের বিরোধিতা ও বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে।তিনি আরও বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মূলত পরিস্থিতির কারণে আইভীকে মেনে নিতে বাধ্য হয়েছিলেন এবং পরবর্তীতে তার জনপ্রিয়তাকে কৌশলে ব্যবহার করেছেন। তবে আইভীকে প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত করেছে নারায়ণগঞ্জের মানুষ, কোনো বিশেষ রাজনৈতিক দল নয়।ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে যদি কখনো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে, সেক্ষেত্রেও নারায়ণগঞ্জে আইভী শেখ হাসিনার প্রথম নয়, দ্বিতীয় পছন্দ হিসেবেই থাকবেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ