প্রিন্ট এর তারিখ : ০৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
রাজধানীসহ দেশে ভূমিকম্প, তীব্রতা ৫.৭
||
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) ১১টা ৩৬ মিনিটের দিকে এই কম্পন টের পান সাধারণ মানুষ।যুক্তরাষ্ট্রের রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। এতে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়।অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের পুনাখা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে।ভূমিকম্পের মূল কেন্দ্র ভুটান হলেও এর প্রভাব বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনসহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে অনুভূত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ