প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
ফতুল্লায় শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়েছে। আজ ৯ই জুন (রবিবার) সকালে দক্ষিণ শিয়াচর আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের (ডিসি অফিস) উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন জাতীয় শ্রমিক শক্তি নারায়ণগঞ্জ জেলার নেতা সজীব হোসেন ইবু। এ সময় তাঁর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী হানিফ মোল্লা।চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সজীব হোসেন ইবু বলেন, "পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। জেলা প্রশাসনের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। প্রতিটি শিক্ষার্থীর উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির সঠিক পরিচর্যা করা। আজকের এই চারাগাছগুলো ভবিষ্যতে আমাদের ছায়া ও ফল দেওয়ার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী হানিফ মোল্লা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে এই কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ হবে। তিনি প্রতিটি শিক্ষার্থীকে গাছ রোপণের পর তা টিকিয়ে রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ