প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
কাশীপুরে কল্যাণী খাল দখলমুক্তে জেলা প্রশাসনের অভিযান
||
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল মিষ্টির দোকান এলাকায় অবস্থিত কল্যাণী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।মঙ্গলবার (৯ জুন) পরিচালিত এ অভিযানে খালের ওপর এবং তীরবর্তী এলাকায় অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কয়েকটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান, যার মধ্যে গার্মেন্টস কারখানাও রয়েছে, এবং ব্যক্তিমালিকানাধীন স্থাপনার অবৈধ অংশ অপসারণের কার্যক্রম শুরু করা হয়।জেলা প্রশাসন জানিয়েছে, কল্যাণী খাল পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ