প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
সিটি কর্পোরেশনের ট্রাক চাপায় ছাএদল ও যুবদল নেতার মৃ'ত্যু
||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই রাজনৈতিক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নাসিকের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ডসংলগ্ন দশ পাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম খান।জানা গেছে, মোটরসাইকেলে করে তারা নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ির দিকে যাচ্ছিলেন। পথে দশ পাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় পৌঁছালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য পরিবহনে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালককে এখনো আটক করা সম্ভব হয়নি।এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ