প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
নাসিকের ট্রাকচা'পায় প্রা'ণহানি: ছাত্রদল-যুবদল নেতার মৃ'ত্যুতে শোক জানালেন রাজীব
||
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের চাপায় প্রাণ হারানো ছাত্রদল ও যুবদলের দুই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।বুধবার (১০ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।শোকবার্তায় রাজীব বলেন, একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ রাজনৈতিক কর্মীর অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি সৃষ্টিকর্তার কাছে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং স্বজনদের এই শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেন।উল্লেখ্য, মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭) নিহত হন।পরদিন বুধবার রাতে শহরের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ