প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
ফতুল্লায় ভাড়া বাসা থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত ম'রদেহ উ'দ্ধার
||
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) সকালে চাঁদমারী মসজিদসংলগ্ন বিলকিস আক্তারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত যুবকের নাম অপু। তার গ্রামের বাড়ি খুলনা জেলায় হলেও পূর্ণাঙ্গ ঠিকানা ও পরিবারের সদস্যদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।বাড়ির মালিক বিলকিস আক্তার জানান, অপু কয়েক বছর ধরে তার বাড়ির একটি কক্ষে একাই ভাড়া থাকতেন। আগে একটি পোশাক কারখানায় চাকরি করলেও প্রায় দুই বছর ধরে তিনি কর্মহীন ছিলেন।তিনি আরও জানান, শুক্রবার সকালে অন্য ভাড়াটিয়ারা দুর্গন্ধ টের পেয়ে তাকে বিষয়টি অবহিত করেন। পরে তিনি ঢাকায় থেকে এসে পরিস্থিতি দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হবে।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ