প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
ভিক্টোরিয়া হাসপাতালে আইসিইউ সেবা উদ্বোধনে নারায়ণগঞ্জে আসছেন স্বাস্থ্যমন্ত্রী
||
দীর্ঘদিনের প্রত্যাশা শেষে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে আগামীকাল রোববার (১৪ জুন) হাসপাতালটি পরিদর্শন ও আইসিইউ সেবার উদ্বোধন করতে নারায়ণগঞ্জে আসবেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জের দুটি সরকারি হাসপাতালে আইসিইউ সেবা চালুর দাবিতে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল ২০২৬ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সংগঠনটির চার সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে।সাক্ষাতের সময় স্বাস্থ্যমন্ত্রী এক সপ্তাহের মধ্যে আইসিইউ সেবা চালুর বিষয়ে আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন বলেও দাবি করেছে সংগঠনটি।সবশেষে সেই উদ্যোগের বাস্তবায়ন হিসেবে আগামীকাল ভিক্টোরিয়া হাসপাতালে আনুষ্ঠানিকভাবে আইসিইউ সেবা চালু হতে যাচ্ছে। এ খবরে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের পাশাপাশি জেলার সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ও প্রত্যাশা তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ