প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
তরুণদের ভাবনা শুনলেন এমপি আল আমিন
||
“তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক এক সংলাপ সভা নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ (নারায়ণগঞ্জ জেলা)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।অনুষ্ঠানে নির্বাচনের পরবর্তী সময়ে তরুণদের প্রত্যাশা, চিন্তাভাবনা ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী তরুণরা শিক্ষা, কর্মসংস্থান, সুশাসন, রাজনীতি এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন।সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন তরুণদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুশাসনের জন্য নাগরিক (সুজন), গণসংহতি আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন।সার্বিক সহযোগিতায় ছিল দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।আয়োজকরা মনে করেন, তরুণদের সচেতনতা, অংশগ্রহণ এবং ইতিবাচক চিন্তাধারাই একটি সমৃদ্ধ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ