প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের বন্দর পশ্চিম শাখার নেতৃত্ব ঘোষণা
||
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী ছাত্র আন্দোলনের বন্দর থানা পশ্চিম শাখার নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ জুন) সংগঠনের স্থানীয় কার্যালয়, বন্দর শাহী মসজিদ এলাকার পাশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সংগঠনের নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করানো হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা দেওয়া হয়।এতে সভাপতিত্ব করেন বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ জিহাদ হাসান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা বলেন, ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনের কর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ২০২৬ সেশনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে সাংগঠনিক দক্ষতা ও মানোন্নয়নে জোর দেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানার সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম এবং বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি ইসমাঈল হোসেন রাকিব। তারা সংগঠনকে ছাত্রদের আদর্শিক ও নৈতিক বিকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।অনুষ্ঠানের শেষ পর্বে নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেন সভাপতি মুহাম্মদ জিহাদ হাসান। কমিটিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ