প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
ফতুল্লায় নিরাপত্তা বাড়াতে স্ট্রিট লাইট বসালেন এনসিপি নেত্রী লুবনা রহমান
||
ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন সালেহীন মাদ্রাসা রোড এলাকায় দীর্ঘদিন ধরে নিরাপত্তা সংকট ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর অভাবে চলাচল তুলনামূলক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।এ অবস্থায় এলাকাটিকে নিরাপদ করতে প্রাথমিকভাবে পাঁচটি স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যের নির্দেশনা ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে এই উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান।স্থানীয়দের দাবি অনুযায়ী, এলাকাটি দীর্ঘদিন ধরে ছিনতাই, মাদক সংশ্লিষ্ট কার্যক্রম ও হয়রানির মতো বিভিন্ন সমস্যায় ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত হয়ে আসছে। ফলে সন্ধ্যার পর সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু এই সড়ক নয়, নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন ইউনিয়নের যেসব এলাকা অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত, সেগুলোতে পর্যায়ক্রমে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।সংগঠনটি মনে করে, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ