প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
নারায়ণগঞ্জে পথচারী অসুস্থদের জন্য ২ শয্যার ইউনিট চায় টিম খোরশেদ
||
নারায়ণগঞ্জে রাস্তায় পড়ে থাকা ও অজ্ঞাত অসুস্থ মানুষের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোর মধ্যে অন্তত একটি হাসপাতালে দুই শয্যার বিশেষ ইউনিট স্থাপনের দাবি জানিয়েছে টিম খোরশেদ।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জরুরি চিকিৎসা সেবার অভাবে অনেক অসহায় রোগী সময়মতো চিকিৎসা না পেয়ে ঝুঁকির মধ্যে পড়ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালগুলোর যেকোনো একটিতে কমপক্ষে দুই শয্যার একটি আলাদা ইউনিট চালুর প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা মনে করেন।তারা আরও জানান, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পথচারী, অসহায় ও অজ্ঞাত পরিচয় রোগীদের জরুরি চিকিৎসা প্রদান সহজ হবে এবং মানবিক সেবা আরও কার্যকরভাবে পৌঁছানো সম্ভব হবে।টিম খোরশেদ জানিয়েছে, এ উদ্যোগ বাস্তবায়নে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ