প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে ঈদ পুনর্মিলনীতে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাল জামায়াতে ইসলামী
||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ ভূমিপল্লী এলাকায় এ বর্ণাঢ্য আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে অনুষ্ঠানে বিশেষ গণসংবর্ধনার আয়োজন করা হয়। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে তিনজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা শওকত আনোয়ার এবং বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল্লাহ।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মুক্তিযোদ্ধাদের ত্যাগকে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান এবং দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার তাগিদ দেন।অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সংবর্ধিত মুক্তিযোদ্ধারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ